Logo

মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
৩ মে, ২০২৬, ১৮:৩৭
মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শওকত হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোড়াই ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শওকত হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোড়াই ফ্লাইওভারের উত্তর পাশের একটি ভবনে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD