ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, প্রাণ গেল ৩ নারীর

ময়মনসিংহের মুক্তাগাছায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন নারী প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বালুভর্তি একটি ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত রিকশা (অটোরিকশা) দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন এবং আহত হয়েছেন আরও তিন যাত্রী।
বিজ্ঞাপন
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








