Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৪ মে, ২০২৬, ১৩:১০
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে) ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যমুনা সেতুমুখী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে আরও দুইজন আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রমও চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD