Logo

সুনামগঞ্জ ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
৭ মে, ২০২৬, ২০:৫৭
সুনামগঞ্জ ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল
ছবি প্রতিনিধি।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শাল্লা উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে আয়োজিত এ আনন্দ মিছিলটি শাল্লা সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুরাতন উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শাল্লা উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা তারেক হাসান মুন্না, এস এম এরশাদ, রাব্বুল হোসাইন, কয়েছ চৌধুরী, সবুজ হোসাইন বাবু, সেকুল আহমেদ রাফি, সজীব ভৌমিক, ফজলে এলাহী প্রান্ত, সাকিব মিয়া, লেলিন মিয়া ও ফজলে রাব্বিসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD