Logo

কিশোরগঞ্জে নাগরিক সুবিধা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৩ মে, ২০২৬, ২০:২০
কিশোরগঞ্জে নাগরিক সুবিধা নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং
ছবি প্রতিনিধি।

কিশোরগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অগ্রাধিকার কর্মসূচি—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন নাগরিক সুবিধা বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকাল ১১ টায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিস মিলনায়তনে জেলা তথ্য অফিস, কিশোরগঞ্জ এ ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা, কৃষক কার্ডের সুবিধা, কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফের উদ্যোগ, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া, জেলা তথ্য অফিসের গৃহীত কর্মপরিকল্পনা, মাঠপর্যায়ে বাস্তবায়িত প্রচার কার্যক্রম এবং এসব কার্যক্রমের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

এসময় জেলা সিনিয়র তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার, সহকারি তথ্য অফিসার মো. ফকরুল ইসলামসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD