Logo

খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের পাশে সেনাবাহিনী

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
১৫ মে, ২০২৬, ১৪:১৭
খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের পাশে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়িতে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের দ্বিতীয় ধাপে রোগীদের মধ্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার মহালছড়ি জোন সদর প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার দরিদ্র রোগীরা প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চিকিৎসাসামগ্রী গ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে ৭ মে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে প্রায় ১ হাজার ১০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। ওই ক্যাম্পে ছানি রোগে আক্রান্তদের উন্নত চিকিৎসার জন্য আলাদা করে নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুর্গম এলাকার অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী।

সংশ্লিষ্টরা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোনের এই কার্যক্রমের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD