পানছড়িতে বিজিবি’র চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় স্থানীয় অসহায় ও দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) লোগাং জোন (৩ বিজিবি) এর উদ্যোগে জোন সদর দপ্তর থেকে ৩১ কিলোমিটার দূরে অবস্থিত কেষ্টমনিপাড়া টিওবি সংলগ্ন যাত্রী ছাউনী এলাকায় এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ী জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই জনকল্যাণমূলক কর্মসূচীর আয়োজন করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র এবং অসুস্থ পাহাড়ী পুরুষ, নারী ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
মেডিকেল ক্যাম্পেইনে সরাসরি উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
স্থানীয় বাসিন্দারা দুর্গম এই এলাকায় বিজিবি’র এমন মানবিক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। লোগাং জোন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে এবং পাহাড়ের সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে বিজিবি’র এ ধরণের গণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








