Logo

শাল্লায় ভোক্তা অধিকারের অভিযান: ২ রেস্টুরেন্টকে জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১৬ মে, ২০২৬, ১৭:২৮
শাল্লায় ভোক্তা অধিকারের অভিযান: ২ রেস্টুরেন্টকে জরিমানা
ছবি প্রতিনিধি।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে দুই রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মোহাম্মদের নেতৃত্বে ও শাল্লা থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানাযায়, শাল্লা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী চার ভাই রেস্টুরেন্ট ও সকাল সন্ধ্যা রেস্টুরেন্টকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য সর্তক করা হয়েছে। অন্যতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমি শাল্লা জয়েন করার পর এই প্রথম শাল্লা সদর বাজারে অভিযান পরিচালনা শুরু করছি এবং জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী আজ চার ভাই ও সকাল সন্ধ্যা নামক দুই রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের জন্য তাদেরকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD