Logo

ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১৬ মে, ২০২৬, ১৪:৫৩
ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুই বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত একটি গ্রাফিক্স টেক্সটাইল কারখানার কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

বিজ্ঞাপন

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম শেষ হলে সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ওই সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD