Logo

লালমনিরহাটে উদ্বোধনের পঞ্চম দিনেই স্ট্রিট লাইটের তার চুরি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৬ মে, ২০২৬, ১৭:৫৮
লালমনিরহাটে উদ্বোধনের পঞ্চম দিনেই স্ট্রিট লাইটের তার চুরি
ছবি প্রতিনিধি।

‎লালমনিরহাট শহরের সৌন্দর্য বর্ধন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্প্রতি স্টেশন রোড এলাকায় নতুন স্ট্রিট লাইট স্থাপন করা হয়। তবে উদ্বোধনের মাত্র পঞ্চম দিনেই সেই সড়ক বাতির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। মাটির নিচ থেকে প্রায় ১২০ মিটার বিদ্যুৎ তার কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

শনিবার (১৬ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা কর্তৃক স্টেশন এলাকা থেকে মিশন মোড় সার্কিট হাউজ রোড পর্যন্ত নতুন স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে বা শনিবার ভোরে দুর্বৃত্তরা মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়।

বিজ্ঞাপন

‎এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা বলেন, হায়রে অভাগা আমরা! শহরের উন্নয়নের জন্য করা কাজও রক্ষা করতে পারছি না।

‎উল্লেখ্য, সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্টেশন রোডে নতুন স্ট্রিট লাইট উদ্বোধন করেন। এর মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়কে আলোকিত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার প্রশাসক রাজীব আহসান বলেন, আমি বিষয়টি জেনেছি। খুব দ্রুত থানার সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের সঙ্গে আলোচনা করে ওই এলাকায় টহল বৃদ্ধির বিষয়েও চিন্তা করা হচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD