Logo

শাল্লায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় ঘোষণা

profile picture
উপজেলা প্রতিনিধি
শাল্লা, সুনামগঞ্জ
১৮ মে, ২০২৬, ১৪:৩৯
শাল্লায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় ঘোষণা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও পিয়াস চন্দ্র দাস এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন বালা সরকার।

বিজ্ঞাপন

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সীমান্ত তালুকদার।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহীনুর আক্তার।

এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ বলেন, তার লক্ষ্য হলো এলাকায় শতভাগ শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করা।

প্রধান শিক্ষিকা কানন বালা সরকার বলেন, এই স্বীকৃতি তাকে শিক্ষার্থীদের স্বপ্ন গঠনে আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার প্রেরণা দেবে।

সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার বলেন, শ্রেষ্ঠ হওয়ার চেয়ে উত্তম মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। তিনি শাল্লার প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন

সহকারী শিক্ষিকা শাহীনুর আক্তার বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং তিনি নিজের অর্জন ধরে রাখার চেষ্টা করবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD