Logo

পানছড়িতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
পানছড়ি, খাগড়াছড়ি
২০ মে, ২০২৬, ১৪:৫৮
পানছড়িতে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

খাগড়াছড়ির পানছড়িতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মে) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করে পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

​পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত উপ-পরিচালক আহসানুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) ওঙ্কার বিশ্বাস, পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম, পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এবং পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার।

​পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং পার্টনার ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণী প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির রূপান্তর, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ‘পার্টনার’ প্রকল্প যুগান্তকারী ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে এই ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকরা আধুনিক ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারছেন। এর ফলে পাহাড়ি অঞ্চলে আধুনিক কৃষির সম্প্রসারণ ঘটবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

​বক্তারা নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD