ময়মনসিংহে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

ময়মনসিংহ সদর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সভায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করছে।
সভা শুরুর আগে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।








