Logo

খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
২০ মে, ২০২৬, ১৬:১১
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ছবি প্রতিনিধি।

বাগেরহাটের খুলনা–মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটা অংশে।

বিজ্ঞাপন

বুধবার (২০ মে) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আব্দুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা এবং মোটরসাইকেল চালক ছিলেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মুন্না (৩০) নামের আরও একজনের মৃত্যু হয়। অপর নিহত ব্যক্তির নাম এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিনজন আরোহী চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করে। এ সময় ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক আব্দুল কাদের নিহত হন।

বিজ্ঞাপন

স্থানীয়রা আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মুন্না মারা যান। আরেকজন আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD