রাফিকে বিয়ের দাবিতে ১৬ বছরের প্রেমিকার অনশন

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ১৬ বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের তালম শাহীপাড়া গ্রামে।
বিজ্ঞাপন
বুধবার (২০ মে) বিকেল থেকে প্রেমিক রাফির বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই কিশোরী। তবে অনশন শুরু হওয়ার পরই বাড়ি থেকে পালিয়ে যান অভিযুক্ত প্রেমিক রাফি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বজ্রপাতে ২ জেলায় ৪ জনের প্রাণহানি
কিশোরীর অভিযোগ, প্রেমিক রাফির সঙ্গে তার প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছেন রাফি। এখন বিয়ে না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এমনকি বিয়ে না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন বলে জানান ওই কিশোরী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালম শাহীপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. রাফি ইসলাম (১৮) এবং প্রতিবেশী ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ওয়াশরুমে তাদের একসঙ্গে দেখার পর বিষয়টি জানাজানি হয়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওই কিশোরী। তবে রাফি যোগাযোগ বন্ধ করে দেন এবং বিয়ে এড়াতে টালবাহানা করেন। এর পরই তিনি রাফির বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
অভিযুক্ত রাফির বাবা মো. জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান জানান, অনশনের বিষয়টি জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।








