ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র্যাব সদস্যের

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর এক সদস্য। শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর কোতোয়ালি থানার সামনে এ ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্য ইমন আচার্য, তিনি র্যাব-৯-এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, দুপুরে নগরীর কীন ব্রিজ এলাকা থেকে বাপ্পি নামের এক ছিনতাইকারীকে ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধাওয়া খেয়ে সে থানা রোড হয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে থাকা ইমন আচার্য তাকে আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।
বিজ্ঞাপন
ঘটনার পর অভিযুক্ত বাপ্পিকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার বিরুদ্ধে মাদক কারবার ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।








