ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

যশোরে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম মিজানুর রহমান গহর। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন শুক্রবার (২২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিজ্ঞাপন
অভিযোগে বলা হয়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর মামলা দায়ের হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মো. আনিসুর রহমান র্যাবের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে আসামিকে আটক করেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।








