Logo

শিশু রামিসা হত্যাসহ নারী নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২৩ মে, ২০২৬, ১৪:০২
শিশু রামিসা হত্যাসহ নারী নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যার বিচারসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুল। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাডলা, সহ-সভাপতি আবু হাসনাত রানা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য মুক্তা বেগম, জামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD