কটিয়াদীতে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণে সচেতনতামূলক প্রশিক্ষণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাইয়ের সঠিক নিয়ম, চামড়া সংরক্ষণ এবং লবণ ব্যবহারের বিষয়ে উপজেলা পর্যায়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহিন আহমেদ।
বিজ্ঞাপন
এছাড়াও কর্মশালায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও চামড়া ব্যবসায়ীরা অংশ নেন।
প্রশিক্ষণে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, পরিবেশ দূষণ রোধ, বর্জ্য ব্যবস্থাপনা এবং চামড়া নষ্ট না করে সঠিকভাবে সংরক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের চামড়ায় যথাযথভাবে লবণ প্রয়োগের কৌশল সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে কাজ করা এবং চামড়ার মান বজায় রাখা সম্ভব হবে।








