Logo

সাঘাটা উপজেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
সাঘাটা উপজেলা পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ ফজলে রাব্বী এমপি'র সুযোগ্য কন্যা ফারজানা রাব্বী বুবলী'র সাথে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ...

বিজ্ঞাপন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডঃ ফজলে রাব্বী এমপি'র সুযোগ্য কন্যা ফারজানা রাব্বী বুবলী'র সাথে গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (২ জুন) সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন, পদুমশহর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার,  জেলা পরিষদের সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ নেতা নাজমুল হুদা দুদু, হায়দার আলী, মাহফুজার রহমান মফু, মোখলেছুর রহমান প্রমুখ। 

মতবিনিময় শেষে নেতৃবৃন্দ আগামী ১৭ জুন অনুষ্ঠিতব্য সাঘাটা উপজেলা আওয়ামীলীগে ত্রি-বার্ষিক কাউন্সিলের সম্মেলন স্থল পরিদর্শন করেন।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD