Logo

মৌলভীবাজারে শতাধিক মুসল্লির ঈদুল আজহার নামাজ আদায়

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৭ মে, ২০২৬, ১৩:৩২
মৌলভীবাজারে শতাধিক মুসল্লির ঈদুল আজহার নামাজ আদায়
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক নারী-পুরুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (২৭ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার একটি বাড়ির আঙিনায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেন।

নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। পুরুষদের পাশাপাশি নারীরাও জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। প্রতি বছরই এ জামাতে দূর-দূরান্তসহ পার্শ্ববর্তী জেলা থেকেও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মুসল্লিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সবাই একসঙ্গে একই দিনে ঈদ উদযাপন ও ঈদের নামাজ আদায় করতে পারবেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD