শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণের অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে চার বছর বয়সী শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে তার মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন ভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের একটি হলুদখেতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী।
বিজ্ঞাপন
এ ঘটনায় অভিযুক্ত শিবলু মৃধার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। শিবলু মৃধা বক্তারপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ইনছান মৃধার ছেলে এবং ভুক্তভোগীর আপন ভাসুরের সন্তান।
অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন ভোর আনুমানিক ৪টার দিকে গৃহবধূর স্বামী কাজের উদ্দেশ্যে মেহেরপুরের গাংনীতে যান। দুপুরে ওই নারী এক প্রতিবেশী স্বজনের সঙ্গে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন।
সেখানে দুপুর ২টার দিকে শিবলু মৃধা গিয়ে তাঁকে জানান, তাঁর ছোট ছেলের কোমরের নিচের অংশ কেটে রক্তপাত হচ্ছে। সন্তানের বিপদের খবর শুনে ওই নারী দ্রুত বাড়ির দিকে রওনা দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগে গৃহবধূ উল্লেখ করেন, বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের হায়দার নামের এক ব্যক্তির হলুদখেতের কাছে পৌঁছালে শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে তাঁর শিশুসন্তানকে হত্যার ভয় দেখান। এরপর তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পরপরই অভিযুক্তের মা ও বোনকে বিষয়টি অবহিত করেন। পরে মোবাইল ফোনে স্বামীকেও ঘটনার কথা জানান। খবর পেয়ে তাঁর স্বামী মেহেরপুর থেকে বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে আলোচনা শেষে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেন।
বিজ্ঞাপন
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে এক নারী ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান শুরু করেছে।
ওসি আরও জানান, ভুক্তভোগী গৃহবধূকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। বিধি অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।








