Logo

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে আটক ৭ ভারতীয় গরু

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৪ নভেম্বর, ২০২৬, ১৪:৩১
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে আটক ৭ ভারতীয় গরু
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও বুধবার (৪ নভেম্বর) ভোরে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন নাজিরগোমানী ও ধরলা বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোকোয়াবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে চারটি ভারতীয় গরু আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ধবলগুড়ি বড়বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি ভারতীয় গরু উদ্ধার করে বিজিবি। দুই অভিযানে মোট সাতটি গরু জব্দ করা হয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD