Logo

শরীরের অভ্যন্তরে লুকানো স্বর্ণের পেস্ট উদ্ধার, ভারতীয় নাগরিক আটক

profile picture
জেলা প্রতিনিধি
সাতক্ষীরা
৩ নভেম্বর, ২০২৬, ১৯:৩৪
শরীরের অভ্যন্তরে লুকানো স্বর্ণের পেস্ট উদ্ধার, ভারতীয় নাগরিক আটক
ছবি প্রতিনিধি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। এ সময় তাঁর শরীরের অভ্যন্তরে মলদ্বারে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে ১৩১.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির বিশেষ অভিযানে আটক ভারতীয় নাগরিকের নাম শাহ গোলাম হোসেন (৪০)। তাঁর পাসপোর্ট নম্বর Z6487458। বিজিবির ভাষ্য অনুযায়ী, তিনি শুকনা ফল ও কফি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ পাচারের কথা অস্বীকার করলেও পরবর্তীতে শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার মাধ্যমে তাঁর শরীরের অভ্যন্তরে মলদ্বারে বহন করা দুটি প্যাকেটে স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত ও উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা স্বর্ণের পেস্টের মোট ওজন ১৩১.৫০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, লেফটেন্যান্ট কর্নেল, পরিচালক ও অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানান

সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD