Logo

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
৩ নভেম্বর, ২০২৬, ১৯:৪১
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
ফাইল ছবি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ পুলিশের একজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. আশিক সাঈদ পেশাগত জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

গাজীপুরের শিল্পাঞ্চলসহ মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD