Logo

দামুড়হুদায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
দামুড়হুদা, চুয়াডাঙ্গা
২৭ মে, ২০২৬, ২০:১০
দামুড়হুদায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আটক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ চিহ্নিত মাদক কারবারি শাকিল আহম্মেদ (২৫) আটক হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) রাত ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই পবিত্র কুমার মণ্ডলের নেতৃত্বে একটি দল হেমায়েতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় হোগলডাঙ্গা–নতিপোতা সড়কের পাশে হেমায়েতপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে শাকিলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তল্লাশিতে তার কাছ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD