Logo

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৭ মে, ২০২৬, ১৪:৪১
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: সংগৃহীত

বগুড়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ও বুধবার সকালে এসব দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

বিজ্ঞাপন

প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া এলাকায় নিউ হোপ ফিড মিলের সামনে। এতে মো. রবিউল আউয়াল ওরফে জিয়া (৪২) নামে এক শ্রমিক নিহত হন। কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘাতক যানবাহন পালিয়ে যায়। মরদেহের সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বুধবার (২৭ মে) সকাল সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি বালুবাহী ট্রাক সজোরে ধাক্কা দিলে এক সহকারী নিহত হন এবং চালক গুরুতর আহত হন।

নিহত ট্রাক সহকারীর নাম মো. ইনজামাম (২০) এবং আহত চালক মো. শামীম শেখ (৩৫)। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD