Logo

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২৮ মে, ২০২৬, ১৮:২৭
ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দিন বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মিমি বেগম (২৬)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী রুবেল মণ্ডল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র ঝগড়া হয়। এক পর্যায়ে রুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মিমি বেগমকে এলোপাতাড়ি আঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করে।

বিজ্ঞাপন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, নিহতের শরীরে একাধিক ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD