Logo

ফরিদপুরে কোদালের কোপে মাকে হত্যা, পলাতক ছেলে

profile picture
উপজেলা প্রতিনিধি
আলফাডাঙ্গা, ফরিদপুর
২৮ মে, ২০২৬, ১৮:৫৮
ফরিদপুরে কোদালের কোপে মাকে হত্যা, পলাতক ছেলে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম ফুলজান বেগম (৬০)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার পণ্ডিতবানা গ্রাম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত হোসেন শেখের বিয়ের পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে তিনি আলাদাভাবে বসবাস করতেন। ঘটনার দিন সকালে তার মা ফুলজান বেগম ছেলের ঘরের সামনে ফুলগাছ লাগাতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

বিজ্ঞাপন

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হোসেন শেখ কোদাল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর ওই আঘাতে ঘটনাস্থলেই মারা যান ফুলজান বেগম।

ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

ফকির তাইজুর রহমান জানান, পারিবারিক বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD