Logo

জীবননগরে মাদক মামলার চার আসামি গ্রেফতার

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
১ জুন, ২০২৬, ১৭:২২
জীবননগরে মাদক মামলার চার আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ মে) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার ব্যক্তিরা হলেন— পৌর এলাকার গোপালনগর গ্রামের ফিরোজ হোসেন (২৯), সাজ্জাদুল ইসলাম (৩৬), মশিয়ার রহমান (৪৫) এবং কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মিন্টু (৪২)। তাদের মধ্যে মিন্টুকে জীবননগর হাসপাতালপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সোমবার সকালে গ্রেফতার চার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD