Logo

রামগড়ে বিশ্ববিদ্যালয়সহ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

profile picture
উপজেলা প্রতিনিধি
রামগড়, খাগড়াছড়ি
২ জুন, ২০২৬, ১৩:৪০
রামগড়ে বিশ্ববিদ্যালয়সহ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রামগড় স্টুডেন্টস' ফোরাম।

বিজ্ঞাপন

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানানো হয়।

রবিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগড় স্টুডেন্টস' ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. আব্দুল মোমেন, অ্যাডভোকেট মো. আরিফ উদ্দিন, ডা. নাসিম রেজা চৌধুরী (জনি), ডা. মোহাম্মদ সানাউল্লাহ (সরকার), অ্যাডভোকেট আবু তাহের (রনি), মোহাম্মদ রায়হান, মোশারফ মামুন, অ্যাডভোকেট আরিফুল ইসলাম এবং ইয়াছির আরাফাত (অনিক)।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং পরিবার, সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়। তাদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চশিক্ষা ও জ্ঞানচর্চায় আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের অর্জনের অনুভূতি, সংগ্রামের গল্প এবং ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এছাড়া রামগড় স্টুডেন্টস' ফোরামের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, অভিভাবকদের গর্ব এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে পুরো আয়োজনটি হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানের শেষে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী সব শিক্ষার্থীর প্রতি অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে রামগড় স্টুডেন্টস' ফোরাম।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD