Logo

স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ হারালেন স্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
৩ জুন, ২০২৬, ১৩:০৫
স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথেই প্রাণ হারালেন স্ত্রী
ছবি: সংগৃহীত

নড়াইল সদরে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাম্বুলেন্সে করে স্বামীর মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD