পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন

রাঙামাটির ২৯৯ আসনের সর্বাধিক ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তার পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা সদরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম, কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু, জেলা বিএনপির সদস্য অর্জিত কার্বারী, উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন এবং উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগমসহ অনেকে।
বিজ্ঞাপন
এছাড়া রাঙামাটি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির ও জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন বেলালসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মন্ত্রী দীপেন দেওয়ানকে রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা তার পদত্যাগপত্র প্রত্যাহার করে দ্রুত পুনর্বহালের দাবি জানান।
বিজ্ঞাপন
কর্মসূচিতে কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি মো. একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ, মো. বিসমিল্লাহ, মো. মফিজুর রহমান, ইকবাল হোসেন জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।








