Logo

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
শাহজাদপুর, সিরাজগঞ্জ
৪ জুন, ২০২৬, ১৪:৫৪
যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ভাটপাড়া এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেনের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তামিম। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের খবর পেয়ে বুধবারই শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালালেও তামিমের সন্ধান মেলেনি।

বিজ্ঞাপন

আজ সকাল থেকে পুনরায় অভিযান শুরু করলে দুপুর দেড়টার দিকে ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তামিম তার গার্মেন্টস শ্রমিক বাবার সঙ্গে গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করত এবং সেখানে লেখাপড়া করত। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে এ দুর্ঘটনার শিকার হয়।

বিজ্ঞাপন

তামিমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নদীপাড়ে শত শত মানুষের ভিড় জমে। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD