Logo

ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
গৌরীপুর, ময়মনসিংহ
৪ জুন, ২০২৬, ১৫:১২
ব্রহ্মপুত্রে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মুকরামিন হাসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত মুকরামিন হাসান উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন মুকরামিন। একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

মুকরামিনের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD