Logo

সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
৫ জুন, ২০২৬, ১৩:১০
সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের তিনটি সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ১১ জন এবং পয়ষট্টিবাড়ী বিওপি এলাকায় আরও ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে একই দিন ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দুর্গাপুর ও দিঘলটারী বিওপির সদস্যরা সীমান্তের ৯২৫ ও ৯২৭/৭-এস পিলারের কাছে ভারতীয় অংশে আরও ১২ জনকে অবস্থান করতে দেখেন।

পরে বিজিবি সদস্যরা মাইকিং করে সতর্ক করলে তারা ভারতীয় ভূখণ্ডের ভেতরে সরে যায়।

বিজ্ঞাপন

১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে অবস্থান করা এসব ব্যক্তির পরিচয় ও জাতীয়তা যাচাইয়ে সংশ্লিষ্ট বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD