Logo

পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
পীরগাছা, রংপুর
৫ জুন, ২০২৬, ১৪:১৮
পীরগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা উপজেলায় পুকুরে ডুবে চাচাতো-জ্যাঠাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজরমামুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো নজরমামুদ এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) এবং শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে দেখা যায়, ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পীরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

একসঙ্গে দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD