Logo

শ্রীমঙ্গলে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৮ জুন, ২০২৬, ১৫:৩৪
শ্রীমঙ্গলে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে ফেসবুক লাইভে সাংবাদিককে হুমকি
ফাইল ছবি।

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক নেতা নুরুল আলম লেবুর বাজারে চাঁদাবাজির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুক লাইভে এসে সাংবাদিক মনজু বিজয় চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় সোমবার (৮ জুন) অনলাইনে সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সাংবাদিক মনজু বিজয় চৌধুরী।

জিতিতে উল্লেখ করা হয়েছে, শ্রীমঙ্গলের নতুন বাজার লেবু আড়তে শ্রমিক দলের নাম ভাঙিয়ে চাঁ'দা'বাজি অভিযোগ নিয়ে (নিউজ লিংক:- https://www.facebook.com/share/v/1HPFy7rfS5/) করেন সাংবাদিক মঞ্জু বিজয় চৌধুরী। যার জের ধরে গত ০৬/০৬/২০২৬ ইং তারিখ সময় অনুমান রাত দুইটায় Nure Alom নামক ফেসবুক আইডি হতে লাইভে এসে অপপ্রচার, হত্যার হুমকি প্রদান বা অশ্লীল গালাগাল করা হয়েছে।। (তার লাইভ ভিডিও লিংক:- https://www.facebook.com/share, v/1DASvor7j3/)। তার আইডি লিংক:- https://www.facebook.com/share/197j6yEPr1/। অপপ্রচারকারীর পরিচয় সনাক্ত করে দেখা যায়, তার নাম:- নূর আলম, পিতা:- মৃত আব্দুল মোমিন, সাং- জালালিয়া রোড, শ্রীমঙ্গল।

বিজ্ঞাপন

মনজুর বিজয় চৌধুরী জানান, সম্প্রতি শ্রীমঙ্গলের একটি বাজারে পরিবহন শ্রমিকদের নামে চাঁদাবাজির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে নুরুল আলম লেবু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে আমাকে উদ্দেশ্য করে হুমকিমূলক বক্তব্য দেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা অবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD