প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছে ছাত্রদলের সাবেক নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
বুধবার (১৯ জুন) বিকেলে নগরীর বিদ্যাময়ী গার্লস স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টাউন হল মোড় প্রদক্ষিণ করে নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় দলের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।
বিজ্ঞাপন
মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান রানা। এতে ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে মাহাবুবুর রহমান রানা বলেন, কেন্দ্রীয় যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে আমরা আশা করছি। নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও গতিশীল হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।








