হঠাৎ অসুস্থ নীলফামারী-১ আসনের এমপি আব্দুস সাত্তার

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মো. আব্দুস সাত্তার হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্বাভাবিক রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে, সংসদ সদস্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ডোমার-ডিমলাসহ বিভিন্ন এলাকায় তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা কামনা করে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
এমপি আব্দুস সাত্তার তার সুস্থতার জন্য সংসদীয় সহকর্মী, ডোমার-ডিমলার জনগণ এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার সঙ্গে ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।








