পাইকগাছায় পানি কমিটির সেমিনার অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উপজেলা পানি কমিটির উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সেমিনারের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা পানি কমিটির আয়োজনে এবং উত্তরণের বাস্তবায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস।
উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক শেখ সাদেকুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, অধ্যাপক শুধাংশু সরকার, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, কৃষ্ণ রায়, আবুল হাশেম, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, শিক্ষক সুকৃতি মোহন সরকারসহ পানি কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞাপন
এছাড়া উত্তরণের সফল প্রজেক্ট ম্যানেজার আব্দুর ছাত্তার, প্রজেক্ট অফিসার দিলীপ সানা, গাজী আব্দুস সামাদ, জাহিদুর রহমান পিন্টু, মাকসুদুর রহমান মুকুল, জামসেদ হোসেন, তাসলিমা খাতুন, নাজমা আক্তার ও ঝর্ণা রানী উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা পাইকগাছা উপজেলার বিভিন্ন পানি সংকট, জলাবদ্ধতা নিরসন ও নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে শিবসা নদী ও হাঁড়িয়া নদী খনন, টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) ব্যবস্থা চালু, বিভিন্ন ইউনিয়নের পানি নিষ্কাশনের খাল পুনঃখনন এবং জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
বক্তারা এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।








