পাবনায় পুলিশ-জনগণ সংলাপ, সমস্যা সমাধানের আশ্বাস এসপির

পাবনার ফরিদপুর থানায় পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে অনুষ্ঠিত হয়েছে ‘মুখোমুখি প্রশ্ন-উত্তর পর্ব’।
বিজ্ঞাপন
শনিবার (১৩ জুন) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ।
অনুষ্ঠানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে এলাকার মাদক, ইভটিজিং, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা সরাসরি এসপির কাছে তুলে ধরেন।
বিজ্ঞাপন
জনগণের অভিযোগ গুরুত্ব দিয়ে শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা সমাধানের নির্দেশ দেন এবং বাকি সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবু বক্কর, ফরিদপুর থানার ওসি ফয়েজসহ পুলিশ কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








