পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের উদ্যোগ

পিরোজপুরে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম চলছে। টেকসই পরিবেশ গঠন ও বৃক্ষসম্পদ বৃদ্ধি লক্ষ্যে জেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজ্ঞাপন
জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, একসময় রাস্তার পাশে থাকা আমলকী গাছ হারিয়ে গেছে, সেগুলো পুনরায় রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিম ও অর্জুন গাছ রোপণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিম গাছের ঔষধি গুণাগুণ ও পরিবেশগত উপকারিতা বিবেচনায় এর ব্যাপক রোপণ করা হবে। চলতি বছরে জেলায় অন্তত ১,৫০০টি গাছ রোপণ ও সংরক্ষণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








