Logo

টেকনাফে সশস্ত্র গোষ্ঠীর মাটিচাপা অস্ত্রভাণ্ডার উন্মোচন, উদ্ধার ১০ গ্রেনেড

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
১৪ জুন, ২০২৬, ১৬:০৫
টেকনাফে সশস্ত্র গোষ্ঠীর মাটিচাপা অস্ত্রভাণ্ডার উন্মোচন, উদ্ধার ১০ গ্রেনেড
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের লবণ মাঠে মাটির নিচে ‘সশস্ত্র গোষ্টির লুকিয়ে রাখা’ হ্যান্ড গ্রেনেড, গুলি ও গাঁজা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুত্তাকীন সিদ্দিকী। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়াত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী বলেন, শনিবার রাত ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় সশস্ত্র গোষ্টির কতিপয় দুর্বৃত্ত সীমান্ত ব্যবহার করে পাচারের উদ্দ্যেশে মাটির নিচে মজুদ করার তথ্য পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD