নগরকান্দায় বেগম সিরিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীকে সংবর্ধনা

ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় বেগম সিরিয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। কৃতি ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, সনদপত্র ও উপহার দেওয়া হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আল ফাহাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন ও অসীম কুমার দাস এবং নবীন মতিয়ার মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. মাহাবুব আলী মিয়া।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোলা চোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উৎসাহিত করে। শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে সমাজের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।
আরও পড়ুন: চুনারুঘাটে হারিয়ে যাচ্ছে দেশি খেজুর
বেগম সিরিয়া সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাই আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন।








