Logo

জোবায়দা রহমানের জন্মদিনে মৌলভীবাজারে দোয়া মাহফিল

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
১৮ জুন, ২০২৬, ২০:৩২
জোবায়দা রহমানের জন্মদিনে মৌলভীবাজারে দোয়া মাহফিল
ছবি প্রতিনিধি।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং সিলেটের কৃতি সন্তান ডা. জোবায়দা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) বাদ আছর মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) দরগাহ হাফিজিয়া মাদ্রাসায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. জোবায়দা রহমান ১৯৭২ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন। সে হিসেবে তিনি ৫৪ বছর পূর্ণ করে ৫৫তম বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ডা. জোবায়দা রহমান, তাঁর মা-বাবাসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

দোয়া ও মিলাদ মাহফিল শেষে এতিম শিশু, মাদ্রাসা শিক্ষার্থী এবং সহস্রাধিক মানুষের মধ্যে খাবার ও শিন্নি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ মাহফুজ, মাহবুবুর রহমান শিপন, আমির মোহাম্মদ, শেখ সামাদুজ্জামানসহ জেলা যুবদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD