Logo

আড়াইহাজারে হাঁড়িধোয়া নদীতে কুমিরের দেখা, এলাকায় আতঙ্ক

profile picture
উপজেলা প্রতিনিধি
আড়াইহাজার, নারায়ণগঞ্জ
৭ জুলাই, ২০২৬, ১৪:২৫
আড়াইহাজারে হাঁড়িধোয়া নদীতে কুমিরের দেখা, এলাকায় আতঙ্ক
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনা নদীর শাখা হাঁড়িধোয়া নদীতে একটি বৃহদাকার কুমিরের দেখা মিলেছে। এ ঘটনায় নদীতীরবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৫ জুলাই) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চেঙ্গাকান্দিপাড়া এলাকার মসজিদঘাট সংলগ্ন নদীতে প্রথম কুমিরটি দেখা যায়। পরে মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়। সর্বশেষ মঙ্গলবার একই নদীর কিছু দূরে উচিৎপুরা ব্রিজের নিচেও কুমিরটিকে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুমিরের ছবি ছড়িয়ে পড়লে নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন

জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মো. মাহফুজ জানান, রোববার সন্ধ্যায় তিনি মসজিদের ঘাটের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নদীতে একটি বড় আকৃতির প্রাণী ভেসে ঘাটের দিকে আসতে দেখে কৌতূহলী হন। কিছুক্ষণ পর প্রাণীটি ঘাটের কাছে ভেসে উঠলে তিনি নিশ্চিত হন সেটি একটি কুমির। পরে বিষয়টি এলাকাবাসীকে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার একই নদীর উচিৎপুরা ব্রিজের নিচেও কুমিরটিকে ভেসে উঠতে দেখা গেছে। কুমিরটি বেশ বড় আকৃতির বলে তারা জানিয়েছেন।

এ বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, বিষয়টি আমাদের জানানো হয়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD