আইভরি কোস্টে বন্যার তাণ্ডব, নিহত অন্তত ৫৯

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণের পর সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিজ্ঞাপন
প্রতিবেদন বলা হয়েছে, নআবিদজানে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এক আনুষ্ঠানিক বৈঠক শেষে সরকারের মুখপাত্র আমাদু কুলিবালি দেশটিতে বন্যায় ৫৯ জন মারা গেছেন বলে জানিয়েছেন।
মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সড়ক, সেতুসহ বিভিন্ন অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বহু এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিজ্ঞাপন
পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বন্যায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সরকার। মানবিক সহায়তা কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শিগগিরই বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন মুখপাত্র আমাদু কুলিবালি।
এদিকে, আইভরি কোস্টের প্রতিবেশী দেশ ঘানাও ভারী বর্ষণের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী আক্রাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সেখানে বন্যাজনিত ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
সূত্র: রয়টার্স।








