Logo

ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা ও শিশুর

profile picture
উপজেলা প্রতিনিধি
বীরগঞ্জ, দিনাজপুর
৭ জুলাই, ২০২৬, ১৩:২৮
ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা ও শিশুর
ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায়। এ সময় পিকআপটি মা ও শিশুর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গুরুতর আহত হন মোটরসাইকেলচালক নাজমুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি শনাক্ত করে জব্দের চেষ্টা করছে পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD