কিশোরগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরুবোঝাই একটি পিকআপের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুরও মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৭ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বাসিন্দা বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি বাসের সঙ্গে সুখিয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চালকসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপে থাকা ছয়টি গরুও মারা যায়। দুর্ঘটনায় পিকআপ ও বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসেন রকি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।








